গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে গঙ্গার পানি না এলে ভারত থেকে কোনো পণ্যও এ দেশে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পানির ন্যায্য হিস্যা না দিলে কোনো করিডোর বা ট্রানজিট হবে না, এমনকি বাংলাদেশে কোনো ভারতীয় টিভি চ্যানেলও চলতে দেয়া হবে না। প্রয়োজনে অভিন্ন নদীর পানির দাবিতে মওলানা ভাসানীর মতো আবারও ঐতিহাসিক লংমার্চ করার ঘোষণা দেন তিনি।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১০:৪২